প্রথম পাতা

[অণুগল্পের খাতা][bleft]

ভেতরের পাতা

[অণুগল্পের খাতা][bsummary]

ছবির এ্যালবাম

[ছবি][threecolumns]

ভালোবাসার মন

 



ভালোবাসার মন

- সাগর আল হেলাল

=================

মন দুর্বল সেলিমের। হঠাৎ দেখা নিউ মার্কেটে অল্প ক্ষণের জন্য। বললাম-

- আচ্ছা সেলিম, তোমার নাকি মন খুব দুর্বল ?

- কার কাছে শুনলেন ভাই ? একদম ১০০% সঠিক জেনেছেন।

- একটু খুলে বলবে ?

- মেয়েদের দেখলে আমার মন এক্কেরে পাতলা পানির মতো হয়ে যায়। মনটাকে এতোটুকু শক্ত করতে পারি নে।

- বলো কি ?

- হ্যাঁ ভাই, আর তাইতো ওদের প্রেমে পড়ে যাই ! আর পিছু ছাড়তে পারি না।

- কিন্তু মেয়ে যদি পাত্তা না দেয় ?

- দেবে না মানে ? একশ’ বার দেবে। কথায় আছে না- একবার না পারিলে দেখো শতবার ! আমি ওর পিছুই ছাড়তাম না।

সেলিমের চোখে মুখে একটা দৃঢ় প্রত্যয়ের ছাপ। আমি ঘণিষ্ঠ হয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বলি- এটাতো শক্ত মনের কথা ! সেলিম কিছু বললো না। কেবল আমার মুখের দিকে তাকিয়ে রইলো। যেনো ও বিস্মিত হয়েছে।

-

সাগর আল হেলাল

০৫.০৪.২০২২

Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :


আধুনিক কবিতা

[আধুনিক কবিতা][list]

ছড়ায় ছড়ায়

[ছড়ায় ছড়ায়][twocolumns]