প্রথম পাতা

[অণুগল্পের খাতা][bleft]

ভেতরের পাতা

[অণুগল্পের খাতা][bsummary]

ছবির এ্যালবাম

[ছবি][threecolumns]

দুই লাইনের লাভ লেটার

 



দুই লাইনের লাভ লেটার


এক.

চোখের নদীতে ভাসে কস্টের তরী
তবুও ইচ্ছে তোমার প্রেমেতেই মরি।
-

দুই.

গণতন্ত্রের উপর অভিমান করে
ব্যালট পেপার ঘুমায় লাশ ঘরে।
-

তিন.

গুমের অভিযান বিপক্ষের বাড়ি বড়ি,
বিতরণ কার্যক্রম যেনো বিধবার শাড়ি।
-

চার.

সন্ধ্যেরা রাগ করে আঁধারে হারায়
তুমি রাগ করে গেলে অন্য পাড়ায়!
-

পাঁচ.

করুণ সুরে বাজে যদি রাতের বাঁশি
রাত পোহালেও চন্দ্র হাসে মধুর হাসি।
-

ছয়.

যে পারে না সইতে চাঁদের রাগ
জোটে না কপালে অনুরাগ।
-

সাত.

বাতাস যদি গোস্বা করে আছে ভয়
গ্রীষ্মকালে ভালো থাকা সহজ নয়।
-

আট.

বাজারের খবর শুনে করি হার্টফেল
আবার ক্ষমতায় আসবে রাইফেল।
-

নয়.

আঙ্গুলেই পরতে হয় আংটি
মানে না এ কথা বুড়ো আন্টি।
-

দশ.

প্রজা চাই না, রাজ্য চাই শাসনে,
আমিই থাকবো রাজার আসনে।
-

----------------
আলি সাগর
২১.১২.২০২২

Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

1 comment :


আধুনিক কবিতা

[আধুনিক কবিতা][list]

ছড়ায় ছড়ায়

[ছড়ায় ছড়ায়][twocolumns]